ইরান যুদ্ধে উপসাগরে ১,৫০০ জাহাজ আটকা : আইএমও

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং সেগুলোর নাবিকরা আটকা পড়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান বৃহস্পতিবার এ তথ্য জানান। আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ পানামায় আমেরিকার সামুদ্রিক সম্মেলনে বলেন, ‘এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক ও প্রায় ১ হাজার ৫০০ জাহাজ আটকা রয়েছে।’ পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে তেহরান পুরো অঞ্চলে পাল্টা পদক্ষেপ নেয় এবং বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে নৌ চলাচলে অবরোধ দেয়।