চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। গতকাল বৃহস্পতিবার ভোটার তালিকা হালনাগাদণ্ড২০২৬–এর চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন ও হিজড়া পরিচয়ে ভোটার আছেন ১ হাজার ২৪৩ জন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। ২০২৫ সালের ২৪ নভেম্বর পর্যন্ত যারা তালিকাভুক্ত হয়েছিলেন, তারা ওই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। এরপরও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অব্যাহত থাকে। গত ৩১ মার্চ পর্যন্ত যাঁরা নিবন্ধন করেছেন, তাদের অন্তর্ভুক্ত করে এ বছরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম, তারা এবারের তালিকায় যুক্ত হন। এ সময়ের মধ্যে নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।