জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচনে ৬ দফা প্রতিশ্রুতি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জাতিসংঘের সনদ সমুন্নত রেখে, সব সদস্য রাষ্ট্রের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে, স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তি?নি জা?নি?য়ে?ছেন, নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন কর?বেন। স্থানীয় সময় গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেওয়া বক্ত?ব্যে খ?লিলুর রহমমান ছয়টি প্রতিশ্রুতি তুলে ধরেন।
ছয়টি বিষয়ের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ঘাটতি কমানো এবং জলবায়ু পরিবর্তনের জরুরি হুমকি মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন খলিলুর রহমান। খ?লিলুর উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসইকরণ এবং চাহিদা পূরণের লক্ষ্য রেখে কাজ করার বিষয়টি তুলে ধরেন। তিনি সভাপতি নির্বাচিত হলে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ক্ষয়ক্ষতি’ তহবিল এগিয়ে নেওয়া এবং জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করবেন। তিনি রোহিঙ্গা সংকট নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে মানবাধিকার ব্যবস্থা সমুন্নত রাখা, মানবিক পরিসর রক্ষা করা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের সমর্থন করার ওপর জোর দেন।
ডিজিটাল প্ল্যাটফর্মের বিচক্ষণ ও ন্যায়সংগত শাসনের প্রতি আহ্বান জানান এবং সবশেষ অংশে জাতিসংঘের সংস্কারে বিশেষ জোর দেন। সূচনা বক্তব্যের পরে প্রায় দুই ঘণ্টা টানা প্রশ্নোত্তর পর্বে নানান কথার জবাব দেন খলিলুর রহমান।
