হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। গত শনিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যায়। এর মধ্যে লক্ষণ নিয়ে পাঁচ এবং হামে এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৩৮৪ এবং নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হয়। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৪ জনের সন্দেহজনক হামের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪৩ জনের। এদিকে এ পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ জন এবং সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আজ ৩৭ হাজার ৭৪৪ জন।
