চেয়ারম্যানের ‘অপমানে’ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ
প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের হাতে ‘আমার বোনকে মারলি কেন?’, ‘হত্যার বিচার চাই, লিটনের বিচার চাই, এক দফা এক দাবি’, ‘আমার বোন সাবিকুন হত্যার বিচার চাই, লিটনের বিচার চাই’ স্লোগান সম্বলিত প্ল্যা-কার্ড দেখা যায়। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল লিটন।
তাদের অভিযোগ, গত বুধবার ১০ম শ্রেণির ছাত্রী সাবিকুন নাহার ও তার অভিভাবককে অপমান করা হয়। এছাড়া পুরো স্কুলে কান ধরিয়ে সাবিকুন নাহারকে ঘোরানো হয় বলেও দাবি করেন তারা। অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে সে আত্মহত্যা করে বলে অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে গতকাল সকালে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে তাতে বাধা দেন চেয়ারম্যান লিটন। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের অপমান করা ও ইভটিজিংয়ের অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।
