হজ ফাইন্যান্স কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গতকাল রোববার হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসি (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান)-এর পর্ষদ সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএএম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক মো. সাঈদ আহাম্মেদ এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি, প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মাহমুদুর রহমান এবং কোম্পানির সিএফও মো. মনিরুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩১/১২/২০২৪ তারিখ ভিত্তিক বিষদ পরিদর্শন প্রতিবেদন ও মুখ্য ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা এবং খেলাপি বিনিয়োগ আদায় আমানত ও নতুন বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
