টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় দাওয়াত খেতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহুরা সুলতানা যুথী জানিয়েছেন।
নিহতরা হলেন- উপজেলা সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) এবং তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
স্বজনরা জানান, খালিদুল ইসলাম সামাজিক সেবা সংগঠনের (এনজিও) গাজীপুরের মীরের বাজার শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটি কাটাতে বৃহস্পতিবার বাড়িতে যান তিনি।
