রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সম্পৃক্ততা চায় বাংলাদেশ
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের প্রতি আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আসিয়ানের সক্রিয় ভূমিকা রয়েছে। পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সফলভাবে ফেরত পাঠাতে আসিয়ানের আরও বেশি সক্রিয় হওয়া উচিত।
