কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়

বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জনসমাবেশে প্রধানমন্ত্রীর সামনে আঞ্চলিক ভাষায় ভাষণ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আঞ্চলিক ভাষায় নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার পর তিনি বলেন, আমি একটু আঞ্চলিক ভাষা কথা বললাম মাননীয় প্রধানমন্ত্রী। এই এলাকার মানুষের সঙ্গে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে একটু পর পর মনে হয়, দূরের মনে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই বক্তৃতা দেবেন আমাদের নেতা। আমি শুধু আসলাম মাইকের সামনে না দাঁড়ালে তো বেমানান লাগে। সে জন্য দাঁড়ালাম, আপনারা সবাই দোয়া করবেন।