ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের ব্যানারে থাকা ‘গুম ও খুনের ভুক্তভোগী’ পরিবারের সদস্যরা। গতকাল রোববার সংসদ ভবন অধিবেশন কক্ষের বাইরে তারা সাক্ষাৎ করেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।

উপ প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে অধিবেশন কক্ষের বাইরে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।’

এসময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুইপ রাকিবুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ফজলুল হক মিলন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মায়ের ডাকের আহ্বায়ক সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত