ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২২০

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫২ জন রয়েছেন। এতে আরও বলা হয়, এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চার হাজার ৫৬৮ জন।