জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গায়ে আগুন লাগিয়ে এক ব্যক্তির আত্মাহুতি

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে গত বৃহস্পতিবার এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে দগ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য দিয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে তাদের কাছে একটি ফোনকল আসে। জানানো হয়, ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিটের সংযোগস্থলে এক ব্যক্তি শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পরে বেলভিউ হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তদন্ত চলছে।