রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে পুলিশ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর পাড়া-মহল্লা বা বিভিন্ন জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলো বিশেষ নজরদারি করবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। গত বুধবার রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন স্থানে বড় বড় স্ক্রিনে খেলা দেখা হয়। এটা আমরা নজরদারি করছি। ডিএমপির সব থানাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় এরকম স্ক্রিন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারাও লোক রাখবে, আমরাও লোক রাখব। যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আনন্দটা যেন আনন্দ পর্যায়ে থাকে। কোনো বিষাদে পরিণত না হয়।