রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ গত শুক্রবার এ অভিযান চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তারদের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায়, তিনজনকে পুরাতন মামলায়, দু’জনকে পরোয়ানা মূলে এবং ১৪ জনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার করা হয়।
