দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় বিটিএমসি বস্ত্র অধিদপ্তরের (কারিগরি) সহকারী পরিচালক ফয়সাল কবির সাক্ষ্য দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন তার সাক্ষ্য গ্রহণ করেন। আগামী ১৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রাখার তথ্য দিয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, এ মামলায় ২৮ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। সংস্থার উপ-পরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীরের বিরুদ্ধে এ মামলা করেন।