সরকার দেশে ধর্মীয় বিভাজন চায় না : স্থানীয় সরকারমন্ত্রী
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সরকার দেশে ধর্মীয় বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ধর্মের, বর্ণের মানুষকে নিয়ে সরকার কাজ করতে চায়। শ্রীশ্রী জগন?াথদেবের রথযাত্রা উৎসব গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সব সময় আপনাদের পাশে আছে। আপনাদের সঙ্গে যে ঐক্য স্থাপিত হয়েছে, তা অটুট থাকবে। সরকার সব ধর্মের সেবকদের জন্য যে ভাতা প্রদান করেছে, এর আগে কোনো সরকার তা করতে পারেনি। সরকার যে উন?য়নের কথা দিয়েছে, তা মনে রাখার চেষ্টা করবে। মির্জা ফখরুল বলেন, সব ধর্মের, বর্ণের মানুষ নিয়ে আমরা কাজ করতে চাই। সরকার ধর্মীয় বিভাজন চায় না। সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
