৪৯তম বিসিএস
দুই প্রার্থীর ফলাফল বাতিল
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হিসেবে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো ১২০২৭১৩০ এবং ১৫৬০৩৭০৫।
