আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর দলটির ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ কোটি টাকা।

নির্বাচন কমিশনে (ইসি) নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের এ হিসাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী। জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর দেওয়া হিসাব অনুযায়ী, গত বছরের শুরুতে দলটির হাতে ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা।