কেরানীগঞ্জে কিশোরী হত্যা
২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জেলার কেরানীগঞ্জে কিশোরী তানজিলাকে গলা কেটে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করে প্রধান আসামি মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে অভিযুক্ত রানার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, ভুক্তভোগীর মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এন মোর্শেদ।
