প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ ছাড় দিতে পেন্টহাউস লিভিংসের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি পেন্টহাউস লিভিংস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা পেন্টহাউস লিভিংস লিমিটেডের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা উপভোগ করতে পারবেন। প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান নাহরীন কাইয়ুম এবং পেন্টহাউস লিভিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অপারেশনস) আশিক উন নবী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং পেন্টহাউস লিভিংস লিমিটেডের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশনস) আনিসুর রহমান ও হেড অব মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি