জাল টাকায় স্বর্ণালঙ্কার ক্রয়

২ দিনের রিমান্ডে রুবেল

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার বনানীতে ভাগ্নির বিয়ের কথা বলে জাল নোট দিয়ে সোনার গয়না কেনার চেষ্টাকালে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকিরকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান আসামির রিমান্ড মঞ্জুর করেন।