স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার বিষয়গুলোর সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গতকাল রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আলিমের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বৃহস্পতিবার। ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা হবে ২২ আগস্ট, ইংরেজি দ্বিতীয়পত্র ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা ২৭ আগস্ট, হাদিস ও উসুলুল হাদিস ২৯ আগস্ট এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর মানবিক বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ও নাগরিকতা, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং মুজাব্বিদ বিভাগের তাজবিদ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আল ফিকহ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর। আর আল ফিকহ দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর।
