পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তার বদলি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে পৃথক দুটি আদেশে ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৫ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। ১১ আগস্ট অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে শরীয়তপুরে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. সালাহউদ্দিনকে চাঁদপুরে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানকে কুমিল্লায় এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলমকে রংপুরে বদলি করা হয়। পৃথক আরেকটি আদেশে, অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত ও মিশন শেষে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্টকৃত মো. ইশতিয়াক আহমেদকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বরগুনায় বদলি করা হয়।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সাগর সরকারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), ময়মনসিংহ এসএএফ এর সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারকে ময়মনসিংহ জেলার ফুলপুর সার্কেলে, ময়মনসিংহ ফুলপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে রাজবাড়ি জেলার পাংশা সার্কেলে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সিরাজ উদ দৌলাকে হাইওয়ে পুলিশে এবং রাঙামাটি জেলার রাজস্থলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নুরুল আমিনকে পুলিশের তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
