স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন- ২০২৬’ সম্প্রতি ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী। উক্ত সম্মেলনে ব্যাংকিং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল, নীতিমালা ও এর প্রায়োগিক বিষয়সমূহের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস। প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
