মধুমতি ব্যাংক ও বোটোয়ার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসি ও বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) এর মধ্যে গত মঙ্গলবার ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সৈয়দ গোলাম মোহাম্মদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন জনাব ফাহমিদা সাইদ সাকী, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. নূর ই আলম, ভিপি ও হেড অব কার্ড (বিজনেস) এসএম আশিকুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি