রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পল্লবী থানা জানায়, গত ২৪ ঘন্টায় পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
পল্লবী থানা জানায়, গত ২৪ ঘন্টায় পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকতৃরা হলো- মো. আব্দুর রহমান, মো. নাদিম, মো. জাবেদ, মো. শামীম, মো. হাসরা, মো. ফিরোজ, মো. মুন্নাফ, মো. সুমন, মো. রাশেদুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. ফয়সাল, মো. রাকিবুল ইসলাম ফাহাদ, মো. উজ্জ্বল, মো. শাওয়ান, মো. হৃদয় হোসেন, মো. উজ্জ্বল হোসেন ওরফে রায়হান, প্রান্ত দাস, রাতুল, ছিয়াম, মো. আব্দুল্লাহ, মুন্নাফ, মো. শাকিন, রেশমা, রাজু, মো. মনিরুল ইসলাম, রাকাত হোসেন ও মো. সুমন মিয়া (২৬)।
