গাবতলী নারায়ণগঞ্জ রুটে চালু হচ্ছে মেট্রোরেল
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকা ও শিল্পনগরী নারায়ণগঞ্জের মধ্যে প্রতিদিন যাতায়াত করেন লাখো মানুষ। গাবতলী থেকে মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর ও ডেমরা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ করিডরটি রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। কিন্তু দীর্ঘদিনের যানজট, ধীরগতির বাসসেবা আর প্রতিদিনের সময়ের অপচয়ে এই পথে চলাচল যেন ভোগান্তির আরেক নাম। নগরজীবনের এই দুর্ভোগ কমাতে এবার ব্যস্ত এই করিডরে মেট্রোরেল চালুর বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
