মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে

বললেন কৃষিমন্ত্রী

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ‘মাত্রাতিরিক্ত কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহারের ফলে কৃষকদের মধ্যে ক্যান্সারসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি ও শারীরিক জটিলতা বাড়ছে। তাই পেস্টিসাইডের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।’

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সভায় মন্ত্রী বক্তব্য রাখছিলেন বলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।