ব্যাংক এশিয়া ও ডিএইচএস অটোসের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গ্রাহকদের জন্য সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় অটো লোন সেবা প্রদানে ব্যাংক এশিয়া পিএলসি এবং ডিএইচএস অটোস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় ডিএইচএস অটোস লিমিটেডের গ্রাহকগণ প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংক এশিয়ার আকর্ষণীয় অটো লোন সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়াও এর আওতায় যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হবে। ১৭ আগস্ট ২০২৬ তারিখে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় র্যাংগস ব্যাবিলোনিয়া বিল্ডিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেট, রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. জাহেদ চৌধুরী এবং ডিএইচএস অটোস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শিহাব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
