২৫ বছর পূর্তিতে চেঞ্জমেকার ও দীর্ঘকালীন কর্মকর্তাদের সম্মাননা দিল ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ব্যাংকের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫ জন কর্মকর্তাকে ‘ চেঞ্জমেকার’ এবং অবদান ও নিষ্ঠার জন্য দীর্ঘসময় ধরে কর্মরত ২৬ জন কর্মকর্তাকে সম্মাননা জানিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে গত ২৫ বছরে নিজেদের নিষ্ঠা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে ব্র্যাক ব্র‍্যাংকের অগ্রগতিতে অবদান রাখা এসব সহকর্মীদের সম্মাননা জানানো হয়। ব্যাংকের ২৫ বছরের যাত্রার বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য ২৫ জন চেঞ্জমেকারকে নির্বাচিত করা হয়। প্রচলিত কাজের ধারাকে চ্যালেঞ্জ করা, নতুন সম্ভাবনা তৈরি, সমস্যার সমাধান এবং প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি