‘শহিদ জিয়া সামাজিক সংগঠন’কে আরও সুসংগঠিত করার উদ্যোগ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে দেশ-বিদেশে বিস্তৃত ‘শহিদ জিয়া সামাজিক সংগঠন’কে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে এরইমধ্যে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতারা ও জনপ্রতিনিধিদের উপস্থিততে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য একরামুল বারী টিপু, সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। শহিদ জিয়া সামাজিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. এনামুল করিম মিন্টু। তার নেতৃত্বে সংগঠনের সিনিয়র মহাসচিব হিসেবে রয়েছেন মোস্তফা কামাল। সম্প্রতি নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফাহিম মুনতাসির মাসুম। সংগঠনের সভাপতি এনামুল করিম মিন্টু বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী এবং প্রবাসেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
