এনবিআরে বড় রদবদল, একযোগে ৩৬ কর্মকর্তা বদলি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারের ৩৬ জন অতিরিক্ত কর কমিশনার পদে রদবদল করা হয়েছে| গতকাল রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে প্রথম সচিব ওয়াকিল আহমদের সই করা ও জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়| বদলি করা এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে|