ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) যমুনা ব্যাংক পিএলসির সাবঅর্ডিনেটেড বন্ড ভি-এর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। এই বন্ড ইস্যুর লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের রিভাইজড রেগুলারিটি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহৃত হবে। বন্ডটিতে বিভিন্ন ধরনের বিনিয়োগকারী অংশ নেন। মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারী প্রায় ১০ শতাংশ, কর্পোরেট বিনিয়োগকারী ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড ৯ শতাংশ বিনিয়োগ করেছে। বাকি অর্থ এসেছে অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে।