বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের অগ্রাধিকারপ্রাপ্ত খাতসমূহে অর্থায়ন সহায়তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ট্রাস্ট ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ট্রেজারি ও এনআরবি ডিভিশনের প্রধান মো. জহুরুল করিম চৌধুরী। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও মো. সারওয়ার হোসেনসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের আওতায় সাশ্রয়ী প্রাক-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু, সিএমএসএমই খাতে সহায়তা, কৃষি খাতের সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রের বিকাশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
