সড়ক দুর্ঘটনায় নিহত কর্মকর্তার ব্যাংক ঋণ শোধ করল আনসার ও ভিডিপি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় নিহত বাহিনীর এক কর্মকর্তার ব্যাংক ঋণ শোধ করে দিয়েছে আনসার ও ভিডিভি। গত বৃহস্পতিবার সদর দপ্তরে এক অনুষ্ঠানে নিহত মোহাম্মদ আলাউদ্দিনের স্ত্রী ইয়াসমিন পলির হাতে চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ অর্থ দিয়ে মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।' এর আগে দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিক ৭৫ হাজার টাকা বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়। অনুষ্ঠানে মহাপরিচালক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।