তালাবদ্ধ ঘরে দুর্গন্ধ, পুলিশ গিয়ে পেল ৩ লাশ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় বিয়েবাড়িতে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের নুন্যারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।
স্থানীয়রা জানান, নুন্যারপাড়ার ওসমানের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বিয়েবাড়ির আলোকসজ্জার কাজে অন্যদের সঙ্গে ব্যস্ত ছিলেন সাইফুল। একপর্যায়ে বৈদ্যুতিক ওয়্যারিংয়ে ত্রুটি দেখা দিলে তা ঠিক করতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাইফুল। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেশনকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।
