ইউনিটি এইড হাসপাতালের ভিআইপি হেলথ কার্ড বিতরণ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শনিবার দুপুরে ইউনিটি এইড হাসপাতাল লিমিটেডের উদ্যোগে দক্ষিণ বনশ্রী সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনর সদস্যদের মধ্যে ভিআইপি হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটি এইড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বনশ্রী সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মো. সোহরাব হোসেন। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অর্থ মো. আলাউদ্দিন পাঠান, পরিচালক মো. মোশাররফ হোসেন, পরিচালক মো. আব্দুস সালাম ভূঁইয়া, পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া এবং পরিচালক মো. মাহফুজুর রহমান। এ ছাড়া দক্ষিণ বনশ্রী সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।