জামিনে কারামুক্ত বিদিশা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকাল ৫টা ১২ মিনিটে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, জামিনের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ম অনুযায়ী যাচাই শেষে বিদিশাকে মুক্তি দেওয়া হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, ফ্ল্যাট কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন। মামলায় অভিযোগ করা হয়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির বিষয়ে বিদিশার সঙ্গে তার ৮০ লাখ টাকার চুক্তি হয়েছিল।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।