অসুস্থ মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার সন্ধ্যা ৭টায় এক ব্যক্তি তার অসুস্থ মেয়েকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য 'এমভি ইমাম হাসান' লঞ্চযোগে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছলে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এসময় উক্ত ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি