বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতের বিকাশের লক্ষ্যে স্বল্প মুনাফায় ও সহজ শর্তে চলতি মূলধন বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে ৫,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম 'সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড'-এর আওতায় মূলধনের ঘাটতিতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে অসুবিধায় থাকা প্রতিষ্ঠানসমূহ ৯ শতাংশ মুনাফায় অর্থায়ন সুবিধা নিতে পারবে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
