'আন্তঃরাষ্ট্রীয় সিকিউরিটিজ নিয়ন্ত্রণব্যবস্থা: আইওএসসিও' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

নর্থ সাউথ ইউনিভার্সিটি সেন্টার ফর লিগ্যাল রিসার্চ (এনএসইউ সিএলআর) ও ডিপার্টমেন্ট অব ল-এর যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার 'আন্তঃরাষ্ট্রীয় সিকিউরিটিজ নিয়ন্ত্রণব্যবস্থা: আইওএসসিও' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সিকিউরিটিজ নিয়ন্ত্রণব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো, কার্যাবলি, সমসাময়িক চ্যালেঞ্জ এবং এক্ষেত্রে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও)-এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম আইওএসসিও-এর স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক বৈশিষ্ট্যের ওপর আলোকপাত করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
