সরাসরি বিমান যোগাযোগের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ও ফিলিপাইন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দুই দেশের পর্যটন খাতের প্রসার এবং পর্যটক বিনিময় বাড়াতে ঢাকা ও ম্যানিলার মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ফিলিপাইন। গতকাল শনিবার বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিএটিওএ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দেশটির পর্যটন বিভাগের (ডিওটি) ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর) কার্যালয়ে বিএটিওএ প্রতিনিধিদলের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।