অগ্রণী ব্যাংকের মাদারীপুর-গোপালগঞ্জ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসি মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলাধীন শাখাসমূহের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা ও লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে 'শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক ও সার্কেল প্রধান সুপ্রভা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের উপ-মহাব্যবস্থাপক সাবিনা সুলতানা এবং মাদারীপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. আশরাফ আলী। গোপালগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মশিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মাদারীপুর ও গোপালগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবসায়িক কার্যক্রম, অগ্রগতি এবং ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে সংশ্লিষ্ট অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি