কাবিননামায় আগের বিয়ের তথ্য দিতে হাইকোর্টের রুল
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নতুন বিয়ের সময় বর-কনের আগের ও বিদ্যমান বিয়ের তথ্য কাবিননামায় উল্লেখ করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিয়ের তথ্য গোপন ও প্রতারণা ঠেকাতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালত জানতে চেয়েছেন, বিয়ের আগে বর ও কনের বৈবাহিক অবস্থা যাচাই এবং আগের বিয়ের তথ্য কাবিননামায় অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে কি না।
একই সঙ্গে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
