টেবিল টেনিসে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 'উন্মুক্ত প্রাইজমানি র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২৬'-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। প্রতিযোগিতায় মহিলা একক ও অনূর্ধ্ব-১৯ বালক এককে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরুষ এককে রানারআপ হয়েছে আনসার-ভিডিপির খেলোয়াড়রা। ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিকেএসপিসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে মহিলা এককে আনসার-ভিডিপির খেলোয়াড় চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। এ বিভাগে আনসার-ভিডিপি ও সেনাবাহিনীর খেলোয়াড়রা যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি