এমপি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন মহিলা দলের নেতাকর্মীরা।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ ঝাড়ু মিছিল করেন তারা।মিছিলটি কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে ঝাড়ু দেখা যায়।মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মহিলা দলের নেত্রীরা মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।মহিলা দলের নেতাকর্মীরা বলেন, মুফতি আমির হামজা আমাদের নেত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে নোংরা কথাবার্তা বলেছেন। একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে তারা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এসময় কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
