নারী উদ্যোক্তাদের সহায়তায় কাজ করবে ইবিএল ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতদসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার হাবিবুল্লাহ তামিম। এ সহযোগিতার আওতায় 'জয়ী ২.০' শীর্ষক ছয় মাসব্যাপী উইমেন এন্ট্রাপ্রেনার্স' গ্রোথ অ্যান্ড অ্যাক্সেস-টু-ফাইন্যান্স প্রোগ্রাম পরিচালিত হবে। এর অধীনে ৪০ জন নারী উদ্যোক্তাকে কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, পরামর্শ, ব্যবসা সম্প্রসারণে সহায়তা, আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা এবং ঋণ গ্রহণের যোগ্যতা অর্জনে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি