স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডের আবেদন আহ্বান
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডের ত্রয়োদশ সংস্করণের জন্য আবেদন আহ্বান করেছে ব্রিটিশ কাউিেন্সল। যারা যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে নিজ সম্প্রদায়, শিল্প খাত ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সাফল্য উদযাপনে এ অ্যাওয়ার্ডের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল। বিশ্বজুড়ে সাংস্কৃতিক সম্পর্ক ও শিক্ষার সুযোগ নিয়ে কাজ করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের ও প্রভাবকে স্বীকৃতি দিতে চার ক্যাটাগরিতে ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ক্যাটাগরিগুলো হলো— জ্ঞান ও টেকসই উন্নয়ন, সংস্কৃতি-সৃজনশীলতা ও ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং ব্যবসা ও উদ্ভাবন। যোগ্য আবেদনকারীরা জাতীয় ও বৈশ্বিক দুই পর্যায়েই প্রতিযোগিতা করতে পারবেন। ব্রিটিশ কাউন্সিলের বিচারকমণ্ডলী ২৮ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে চারজনকে আন্তর্জাতিক বিজয়ী হিসেবে নির্বাচন করবেন। আবেদনের বিস্তারিত, ক্যাটাগরি, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার শর্তাবলির জন্য ভিজিট : britishcouncil.org.bd/en/studz-uk/alumni-awards-2027
