কক্সবাজারের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কক্সবাজারের সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারসমূহের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকটকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি