মুন্সীগঞ্জে বাস প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শনিবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। চালক সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, জামালদি বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে।